ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে নাগরিক কমিটির আহবায়ক কমিটি গঠন

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা ও জংশন শহরের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং আন্দোলন সংগ্রামের জন্য সমাদৃত সংগঠন সান্তাহার নাগরিক কমিটি। দীর্ঘ তেত্রিশ বছরের পথ চলার এক পর্যায়ে ঝিমিয়ে পড়া সংগঠনকে ফের গতিশীল করার জন্য এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১ আগস্ট শনিবার রাতে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার প্রেসক্লাব কার্যালয়ে ওই সংগঠনের এক সভা করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় আগামী তিন মাসের মধ্যে নাগরিক কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সান্তাহার পৌরসভা ও জংশন শহরের যাবতীয় সমস্যা এবং সেগুলোর সমাধান কল্পে সান্তাহারের সুশীল সমাজের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় নাগরিক কমিটি। সেই সময় শুরু করে আজ অবধি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান ও উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই সংগঠন। সেই কমিটির সভাপতি সাবেক অধক্ষ্য মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম আমবিয়া লুলুসহ কয়েকজন গুণী মানুষ মৃত্যুবরণ করার কারণে মাঝখানে কমিটির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে। কমিটিকে সক্রিয় করতে নতুন করে আবার আহবায়ক কমিটি গঠন করা হয়। শহরের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডা.হামিদুর রহমান রানাকে আহবায়ক করে এগারো সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এসময় অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক এম এস রুশদানী বুলু স্যার, বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা, প্রভাষক আল-আমিন বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল্লাহ সিদ্দিকী ফ্যান্টম, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, সিনিয়র সাংবাদিক মোঃ হারেজুজ্জামান হারেজ, সাংবাদিক মমতাজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, প্রচার ও দপ্তর সম্পাদক নয়ন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সান্তাহারে নাগরিক কমিটির আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০২:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬