ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি আনোয়ারা খন্দকার (লিলি সরকার)

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার জন্মলগ্ন থেকে টানা তিনবারের সফল সাবেক মেয়র এবং গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব সরকার শহিদুল ইসলাম সহিদ সাহেবের সহধর্মিণী, গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও আসন্ন মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাবা *আনোয়ারা খন্দকার (লিলি সরকার)* আজ বিদ্যালয়টি পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের আমন্ত্রণে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি আনোয়ারা খন্দকার (লিলি সরকার)

আপডেট সময় : ০২:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬