নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই গ্রামে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের স্বীকৃতির দাবিতে এক নারী অনশন। জানা যায়,নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্ৰামের নাজমিন নাহার প্রেমা (পিতা: নাজমুল শিকদার) এবং জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের দক্ষীন পাড়ার সৈয়দ ফেরদৌস আলী (পিতা: আসাদুজ্জামান) গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন। অভিযোগ অনুযায়ী,এর পর ও ফেরদৌস আলী তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি। এরই প্রতিবাদে এবং স্বামীর স্বীকৃতির দাবিতে নাজমিন নাহার প্রেমা আজ (২ আগস্ট) রবিবার সকালে ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। তবে ছেলেসহ বাড়ির সকলেই ঘরে তালাবদ্ধ করে লাপাত্তা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নড়াইল জেলার লোহাগড়ায় উপজেলার নাজ মিন নাহার প্রেমা স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন।
-
প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম নড়াইল,লোহাগড়া - আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 48
জনপ্রিয় সংবাদ




















