যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও দেশীয় ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক চিহ্নিত দুর্বৃত্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ষষ্ঠীতলা এলাকার ওই ভবনের একটি ফ্ল্যাটে হানা দেয়। এ সময় সেখান থেকে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, ২টি সচল ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাফ, ২টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে এসব সরঞ্জাম জমা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক উজ্জ্বলের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ দুর্বৃত্ত উজ্জ্বল আটক
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 32
জনপ্রিয় সংবাদ




















