লালমনিরহাটে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দীঘলটারীতে অবস্থিত দলাইলামা ছড়া পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি । স্থানীয় সাধারণ জনগণ বলেন সরকারের কোন মন্ত্রী মহোদয় অথবা সরকারের দায়িত্বশীল কোন ব্যক্তি কোন নির্বাচনী এলাকায় গেলে সেখানে স্থানীয় সংসদ সদস্যও উপস্থিত থাকেন। কিন্তু আজ প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উপজেলা দুর্গাপুর ইউনিয়নে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রোকনউদ্দিন বাবুল এমপি ছাড়াই পরিদর্শনে গেলে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । স্থানীয় জনগণ জানায় পানিসম্পদ মন্ত্রণালয়ে লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি মহোদয় ডিও দিয়েছিলেন এ প্রকল্পটি কাজের জন্য। তারই অংশ হিসেবে ইতিমধ্যেই পানিসম্পদ মন্ত্রণালয় হতে অনুমোদন হয়েছে দলাইলামা ছড়া প্রকল্পটি। এছাড়াও আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামাণিক আজকে রোকন উদ্দিন বাবুল এমপির বিরুদ্ধে তথাকথিত যৌথসভার নামে নানা বিতর্কিত ও ব্যক্তিগত আক্রমণ মূলক বক্তব্য দিয়ে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি সফরসঙ্গী হিসেবে দুর্গাপুরের দলাইলামা ছড়া পরিদর্শনে যাওয়া এবং স্থানীয় সাংসদের উপস্থিতি না থাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
স্থানীয় সংসদ সদস্য উপস্থিত না থাকায় জনগণের মিশ্র প্রতিক্রিয়া
-
মোঃ মফিজুল ইসলাম আদিতমারী ( লালমনিরহাট)প্রতিনিধি - আপডেট সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 405
জনপ্রিয় সংবাদ




















