ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়া রাবার ড্রাম সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার মোগলেরহাট বাজার-সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের চলাচল করা হয়। এছাড়া দৈনিক প্রায় ৪ শতাধিক সিএনজি অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ছোট যানবাহন চলাচল করে। এলাকাবাসীর জন্য এটি অন্যতম প্রধান যোগাযোগের পথ।
এই সড়কটি ৫ নং পারুয়া ইউনিয়ন, ৩ নং স্বনির্ভর ইউনিয়ন এবং ২ নং হোসনাবাদ ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই তিনটি ইউনিয়নের সাধারণ মানুষ মোগলেরহাট বাজারে যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য এই সড়কের ওপর নির্ভরশীল।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়া রাবার ড্রাম সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী

আপডেট সময় : ০৯:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬