ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল ও যানবাহন সংকটে ব্যাহত মাঠপর্যায়ের কার্যক্রম

পর্যাপ্ত জনবল ও সরকারি যানবাহনের অভাবে নীলফামারী জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
তিনি জানান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত জনবল না থাকায় ঋণ বিতরণ, ঋণের কিস্তি আদায়, উপকারভোগীদের তদারকি এবং অন্যান্য মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে সহকারী ও মাঠকর্মী নিয়োগ দেওয়া হলে এসব কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
তিনি আরও জানান, জেলার ছয়টি উপজেলার মধ্যে জলঢাকা ও সৈয়দপুর উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মরত থাকলেও নীলফামারী সদর, ডিমলা, ডোমার ও কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এসব পদে কর্মকর্তা নিয়োগ করা হলে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ভিজিডি, মা ও শিশু সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের তদারকি এবং নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, মনিটরিং এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা কার্যালয়ের জন্য একটি সরকারি যানবাহনও অত্যন্ত প্রয়োজন। এছাড়া প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলায় নারী ও শিশু কল্যাণমূলক সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও জেলা কার্যালয়ের জন্য একটি সরকারি যানবাহন বরাদ্দের দাবি জানান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী ও শিশু। তাই তাদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারী জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল ও যানবাহন সংকটে ব্যাহত মাঠপর্যায়ের কার্যক্রম

আপডেট সময় : ০৯:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬