ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার

​নওগাঁ সীমান্তে বিজিবির এক সফল অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ক্ষতিকর মাদক ‘ইস্কাফ সিরাপ’ (ফেন্সিডিলের বিকল্প) উদ্ধার করা হয়েছে।
​রোববার (২ আগস্ট, ২০২৬) আনুমানিক ভোর ৩:২০ ঘটিকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​বিজিবি সূত্র জানায়, টহল কমান্ডার হাবিলদার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে সীমান্ত সংলগ্ন নবআদাতলা এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক জব্দ করা হয়।
​উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে নওগাঁ জেলার সাপাহার থানায় হস্তান্তরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
​এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, গবাদিপশু ও মাদক পাচারসহ সব ধরণের চোরাচালান ও সীমান্ত অপরাধ বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর ও সর্বাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নওগাঁ সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬