টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ীতে সংঘটিত আলোচিত ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের ধারাবাহিকতায় গত ১ আগস্ট (শনিবার) সিআইডির একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন এবং ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করেন। তদন্তের স্বার্থে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সিআইডির নিবিড় ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এই আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সুজন রবি দাস মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 



















