“মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ৩১/০৭/২০২৬ তারিখ ১১:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন পৌরসভার অন্তর্গত রেহাইচর গ্রামস্থ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রীজ টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোসাঃ শরিফা বেগম (৩৮), স্বামী- মোঃ মানিকুজ্জামান @ মানিক, পিতা- মৃত ফজলুর রহমান, সাং- তেলকুপি লম্বাপাড়া, ২। মোসাঃ জুনিয়ারা বেগম (২৫), স্বামী- মোঃ বাবু, পিতা- মোঃ তজলু, সাং- কালীগঞ্জ মালুপাড়া, উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৬০ (ষাট) বোতল কোডিন মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপ উদ্ধারপূর্বক জব্দ করে। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
”আপনার সন্তানকে বাঁচাতে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকুন”
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- মামুন হোসেন খান 



















