ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশন দঃআইচায় পুকুরথেকে ভাসমান অবস্তায় অজ্ঞাত লাশ উদ্ধার পরে বেওয়রিস হিসেবে দাপন।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় এবং মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

‎শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. ছলেমান ফরাজীর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছলেমান ফরাজীর বাড়ির পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা দক্ষিণ আইচা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করেন। নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে থাকা কাপড়-চোপড় ছিল ছেঁড়া ও ময়লাযুক্ত। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন।

‎তিনি আরও জানান, মরদেহটি পচনশীল অবস্থায় থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চরফ্যাশন দঃআইচায় পুকুরথেকে ভাসমান অবস্তায় অজ্ঞাত লাশ উদ্ধার পরে বেওয়রিস হিসেবে দাপন।

আপডেট সময় : ০৬:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬