ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বুলবুল আবু সাইদ শামীমকে সংবর্ধনা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট মো: বুলবুল আবু সাইদ শামীম-এর উপস্থিতিতে এক বিশেষ আলোচনা সভা, সংবর্ধনা ও মরহুম সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) স্থানীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উদ্যোগে এই আয়োজনের আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীমকে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
​অনুষ্ঠানে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। বক্তব্যকালে বক্তারা অ্যাডভোকেট বুলবুল শামীমের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তিনি তাঁর নতুন দায়িত্বে সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের আইনগত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
​সংবর্ধনা শেষে প্রেস ক্লাবের প্রয়াত ও মরহুম সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মরহুম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
​অনুষ্ঠানে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সকল সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বুলবুল আবু সাইদ শামীমকে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬