ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্যাগ সদস্যদের অভিযানে দায়িত্ব পালনকালে দেড় শতাধিক মোবাইল চোর ও ছিনতাইকারী আটক

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনকালে ট্যাগ (TAG) সদস্যদের অভিযানে প্রায় ১৫০ জনেরও বেশি মোবাইল চোর ও ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরের ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনকালে ট্যাগ সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করেন। এ সময় বিশেষ করে ২ নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দারহাট, নিউ মার্কেট এবং নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব সন্দেহভাজন মোবাইল চোর ও ছিনতাইকারীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ট্যাগ সদস্যদের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মোবাইল চুরি ও ছিনতাই প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সচেতন মহল মনে করছে, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামে ট্যাগ সদস্যদের অভিযানে দায়িত্ব পালনকালে দেড় শতাধিক মোবাইল চোর ও ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬