“মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ৩০/০৭/২০২৬ তারিখ ০০:৪৫ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল আলম (৩১), পিতা- মোঃ কেতাব আলী, সাং- মির্জাপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৪০০(চারশত) গ্রাম নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শিবগঞ্জ থানা কর্তৃক মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার
-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- মামুন হোসেন খান - আপডেট সময় : ১২:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















