কুমিল্লার দেবিদ্বারে ২৪ জুলাই শহীদ বাদশা রুবেলের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার পৌরসভা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি ক্বারী মুহাম্মদ ওয়ালীউল্লাহ সরকার , ৭ নম্বর ওয়ার্ড আমীর নাইন বিন শারাফাত, ইসলামী ছাত্রশিবির দেবিদ্বার উপজেলার সাবেক সেক্রেটারি রিফাত মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ বাদশা রুবেলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দেবিদ্বারে শহীদ বাদশা রুবেলের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামায়াতের দোয়া মাহফিল
-
মো.আল আমিন কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ




















