ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৮ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। উদ্ধার কাজ শেষে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

আপডেট সময় : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬