ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় প্রটোকল ও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিশ্চিত করার নির্দেশ: কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসককে নেতাকর্মীদের প্রাণঢালা অভিনন্দন

স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ শৃঙ্খলা ও রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত করতে সরকারের জারীকৃত একটি যুগান্তকারী নির্দেশনার পর কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম জেলার সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) থেকে যুগ্ম সচিবের স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহ এবং এর প্রশাসক বা চেয়ারম্যানগণকে রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠানে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রমসহ অন্যান্য সকল ক্ষেত্রে Warrant of Precedence, 1986 (জুলাই, ২০২০ পর্যন্ত সংশোধিত) কঠোরভাবে অনুসরণপূর্বক যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
“সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ।” — এই চিরন্তন বিশ্বাসের ওপর আস্থাশীল থেকে কুড়িগ্রামের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, সরকারি এই নির্দেশনার ফলে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও রাষ্ট্রীয় মর্যাদা আরও সুদৃঢ় ও স্বচ্ছ হলো।
দীর্ঘদিন ধরে জেলা পরিষদসমূহের প্রটোকল ও মর্যাদা রক্ষায় বিভিন্ন অসংগতি দূর করতে এই নির্দেশ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের বিশ্বাস। এই ঐতিহাসিক নির্দেশনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হওয়ায় কুড়িগ্রাম জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলাবাসী ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই প্রজ্ঞাপনের সঠিক প্রয়োগের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসকগণের রাষ্ট্রীয় মর্যাদা আরও সুপ্রতিষ্ঠিত হবে এবং কুড়িগ্রাম জেলার উন্নয়নে প্রশাসক মহোদয়ের গতিশীল নেতৃত্ব আরও বেশি যুগোপযোগী ও ফলপ্রসূ হয়ে উঠবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাষ্ট্রীয় প্রটোকল ও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিশ্চিত করার নির্দেশ: কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসককে নেতাকর্মীদের প্রাণঢালা অভিনন্দন

আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬