ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী রেঞ্জের রিজার্ভ ফরেস্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
​আজ (৩০/০৭/২৯২৬) ইনানী ফরেস্ট রেঞ্জের আওতাধীন বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শনকালে তিনি রোপণকৃত চারাগুলোর সার্বিক পরিচর্যা ও সুরক্ষার খোঁজখবর নেন। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বন বিভাগসহ সর্বস্তরের জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
​পরিদর্শনকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্ত কেবল পরিবেশ রক্ষা করবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সবুজ ও টেকসই বাংলাদেশ নিশ্চিত করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে অধিক পরিমাণে গাছ লাগাতে হবে এবং তা রক্ষা করতে হবে।”
​পরিদর্শনকালে জেলা ও উপজেলা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উখিয়ায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০১:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬