ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার সুমাইয়া ফেরদৌস কানাইঘাটের নতুন ইউএনও

সিলেটের কানাইঘাট উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (প্রশাসন) ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন জানান।

সরকারি আদেশে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২৭ জুলাই তাকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সুমাইয়া ফেরদৌস এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেটের কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী ব্রাহ্মণবাজার মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকির পুত্র মুদাব্বির হোসেন সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সুমাইয়া ফেরদৌস কানাইঘাট উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়ার সুমাইয়া ফেরদৌস কানাইঘাটের নতুন ইউএনও

আপডেট সময় : ০১:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬