ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ব্যবসায়ীকে মারধর ও প্রতারণার অভিযোগে মানববন্ধন, ন্যায়বিচারের দাবি*

টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি ইটভাটার পুরোনো মালপত্র ক্রয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মো. শাহেদ আলীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহেদ আলীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অভিযোগ অনুযায়ী, মো. শাহেদ আলী (৪৫) এ ঘটনায় ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মো. হিমেল মিয়া (৪০), পিতা-মৃত ইউসুফ আলী মাস্টার, গ্রাম-চারিশিমুল এবং রাকিব মিয়া (৩৫), পিতা-কারী ছোরহান আলী, গ্রাম-পানকাতা, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের ব্যবসায়িক ও পারিবারিক সম্পর্কের ভিত্তিতে প্রায় ৩০ বছর আগে ‘মেসার্স সাবিব ইট ভাটা’র পুরোনো মালামাল ২০ লাখ টাকায় কেনার বিষয়ে সমঝোতা হয়। পরে জমির মালিকপক্ষের সঙ্গে চুক্তি করে মালামাল অপসারণের কাজ শুরু করেন শাহেদ আলী। কিন্তু পরবর্তীতে অভিযুক্ত হিমেল মিয়া অতিরিক্ত ১০ লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় প্রতারণার মাধ্যমে একই মালামাল অন্য একটি পক্ষের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াজান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সাবিব ইটভাটার সামনে গেলে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা কাজ বন্ধ করে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে আহত অবস্থায় শাহেদ আলী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে প্রভাবশালী মহলের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীতে ব্যবসায়ীকে মারধর ও প্রতারণার অভিযোগে মানববন্ধন, ন্যায়বিচারের দাবি*

আপডেট সময় : ১১:০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬