ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও নব গঠিত উপজেলা কমপ্লেক্স জে এল নং ১৪৩ নং মৌজায় স্হাপনের লক্ষ্যে বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির, ময়মনসিংহ জেলা প্রশাসক – মোঃ সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোঃ ইউসুফ, সহকারী কমিশনার (ভুমি) আমীর সালমান রনি বৃহস্পতিবার দক্ষিণ গফরগাঁও উপজেলা কমপ্লেক্স স্হাপনের স্হান পরিদর্শন করার জন্য কান্দিপাড়ার নয়াবাড়ি মৌজায় আসার খবরে ৮ ইউনিয়নের হাজার,হাজার জনতা তাৎক্ষণিক উপস্থিত হয়ে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানায় দক্ষিণ গফরগাঁও উপজেলা কমপ্লেক্স নয়াবাড়ি মৌজাতেই করার জন্য। তারা জানায় কোন ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা চলতে দেওয়া হবেনা। এসময় এলাকার উৎসুক জনতা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন।
স্হানীয় উপস্হিত নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন এমদাদুল ইসলাম, অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক, সরদার মোঃ খুররম, অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মামুন -সাবেক গফরগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শেখ মোঃ ইসহাক অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রমূখ।
মোঃ গোলাম কুদ্দুস গফরগাঁও, ময়মনসিংহ 



















