গাইবান্ধা জেলার মহিমাগঞ্জের ঐতিহ্যবাহী আলিয়া কামিল মাদ্রাসার গভর্ডিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আলিয়া কামিল মাদরাসার গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য নির্ধারিত পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন এবং সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ভোটার সংখ্যা ২৪৬৮ জন, ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে প্রিসাইডিং কর্মকর্তা অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা মাদরাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাদরাসার অধ্যক্ষ বলেন দীর্ঘ ৩০ বছর পর এই প্রতিষ্ঠানে গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল ভোটার, প্রার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত গভর্নিং বডি প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বাংলাদেশে কামিল ও ফাজিল মাদরাসার গভর্নিং বডি গঠন ও সদস্য মনোনয়ন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় পরিচালিত হয় জানান অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল,
মোঃইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধি 



















