ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা, দক্ষতা ও জননিরাপত্তায় অঙ্গীকার; কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখা, সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবার মান ও গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জুলাই ২০২৬ তারিখে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ আসাদ আহম্মেদ রনি এবং জেলার বিভিন্ন থানা ও ইউনিটের প্রধানসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি, চৌকস কুচকাওয়াজ ও পেশাদার পরিবেশ কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা ও কর্মস্পৃহাকে আরও একবার তুলে ধরে। নিয়মিত এ ধরনের প্যারেডের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা, সক্ষমতা ও জনসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শৃঙ্খলা, দক্ষতা ও জননিরাপত্তায় অঙ্গীকার; কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬