ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে নজরুল বর্ষ ও রক্তাক্ত জুলাই বর্ষপূর্তির আলোচনা সভা

কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনা নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রেরণা এমন প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুরে কবি কাজী নজরুল বর্ষ ও রক্তাক্ত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৯ জুলাই,২০২৬ইং দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে, জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে ‘নজরুলের স্বপ্ন ও জুলাইয়ের নতুন রাষ্ট্র গঠনের প্রকল্পথ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নজরুলের দ্রোহের আগুনের উত্তাপে জেগেছিল জুলাইয়ের প্রাণ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনী। প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শ শুধু সাহিত্য চর্চার বিষয় নয়, অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রামেরও প্রেরণা। নতুন বাংলাদেশ গঠনে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার বিকল্প নেই।
প্রধান আলোচক লেখক, গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মীম মিজান তাঁর বক্তব্যে বলেন, নজরুলের স্বপ্ন ছিল এমন একটি রাষ্ট্র, যেখানে মানুষ ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ভুলে সমঅধিকার ভোগ করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে ইতিহাস, সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চায় আরও মনোযোগী হতে হবে।
বিশেষ আলোচক চিন্তক ও সাংস্কৃতিক কর্মী গোলাম আজম সুমন বলেন, জুলাইয়ের আত্মত্যাগ এবং নজরুলের বিদ্রোহী দর্শন একই সূত্রে গাঁথা। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এই চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
প্রভাষক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, নেছার উদ্দিন আহমেদ, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, মাহফুজার ফেরদৌসি, খতিব এম শাহীন আলমসহ স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে নজরুল বর্ষ ও রক্তাক্ত জুলাই বর্ষপূর্তির আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬