ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের উদ্যোগে বদলগাছীর মুক্তিনগর দাখিল মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন, ১০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এবং শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা গড়ে তুলতে নওগাঁর বদলগাছীতে মুক্তিনগর দাখিল মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ১০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন।

মাদ্রাসার সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং মাদ্রাসার সহকারী শিক্ষক মুনিরুজ্জামান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ‘সততা স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের হাতে জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, কলম ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে। একই সঙ্গে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দুদকের উদ্যোগে বদলগাছীর মুক্তিনগর দাখিল মাদ্রাসায় ‘সততা স্টোর’ উদ্বোধন, ১০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

আপডেট সময় : ০৩:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬