চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ১০ সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
২৯ জুলাই বুধবার সকালে ১১টার সময় ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পার্শ্ববর্তী ইউনিয়ন পাইন্দং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানা যায় সপ্তাহে ২দিন দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে গত ১৪ জুলাই সুন্দরপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন হাটহাজারী উপজেলা নাঙ্গলমোরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে বদলি করা হলে তার পর থেকে পার্শ্ববর্তী ইউনিয়ন পাইন্দং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব পালন নির্দেশ দেন জেলা প্রশাসক কার্যালয় থেকে। কিন্তু তিনি (সচিব জসিম) শারীরিক অসুস্থা অজুহাতে দীর্ঘ ১৫ দিন পর্যন্ত যোগদান নাকরায় জনগণের ভোগান্তির সৃষ্টি হয়। অবশেষে গত ২৮ জুলাই মঙ্গলবার দৈনিক বাংলার সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তাকেঁ কাজে যোগদান করার জন্য নির্দেশ দেন অন্য তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণ করবেন বলে জানা। তারাই পরিপেক্ষিত আজ২৯ জুলাই বুধবার সকাল১১ টায় আনুষ্ঠানিক ভাবে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেন এই জন্য স্হানীয় এমপি আলহাজ্ব সরোয়ার আলমগীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ জানা।
নুরুল আবছার নূরী 



















