ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ’২৪-এর বীর শহীদ আবু ঝর শেখ ও শহীদ জাহিদুল ইসলামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জিয়ারত শেষে শহীদ পরিবারদ্বয়ের প্রধানের হাতে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো: শাকির আহম্মেদ, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারতকালে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের কবরের পাশে বৃক্ষরূপন করা হয় । শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং জনাব তারেক রহমানের প্রেরিত সমবেদনা ও উপহার পৌঁছে দেন।
এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। শহীদ পরিবারের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা পাশে থাকবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি: 



















