ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বহুল আলোচিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামে দীর্ঘদিন ধরে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ জুলাই বুধবার তাকে যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করা হয়। ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিড ইমনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছিল।

অভিযানের একপর্যায়ে যশোরের ঝিকরগাছা থেকে তাকে আটক করাসম্ভব হয়। তিনি আরও জানান, একই ঘটনায় রায়হান নামে আরও একজনকে গ্রেপ্তারে নোয়াখালীতে অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের সময় তিনি অল্পের জন্য পালিয়ে যান। এর আগে কয়েক দিন আগে ডেভিড ইমনের দুই সহযোগীকে বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেপ্তারের ঘটনাসহ সংশ্লিষ্ট অপরাধী চক্রের কর্মকাণ্ড নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অবশেষে বহুল আলোচিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬