ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ট্রেডার্স’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, ফারুক মন্ডলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ফারুক মন্ডলকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাঁকে শিবগঞ্জ থানায় নেওয়া হয়।

ওসি শাহীনুজ্জামান আরও বলেন, ফারুক মন্ডলের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬