ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ফ্যামিলি কার্ড তথ্য শুমারির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য যাচাইকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ফ্যামিলি কার্ড তথ্য শুমারির আওতায় তথ্য যাচাইকারী ও সুপারভাইজার—এই দুই পদের প্রার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলার চারটি ইউনিয়ন—বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ, চামরদানী ও মধ্যনগর সদর ইউনিয়নের কয়েক শতাধিক পরীক্ষার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড তথ্য শুমারির বিভিন্ন পদে প্রায় ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ। তাঁর উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষায় অংশ নেওয়া তথ্য সংগ্রহকারী পদের আবেদনকারী জুয়েল মিয়া বলেন, নিয়োগ পরীক্ষাটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর আগে আমি আরও চারটি শুমারির পরীক্ষায় অংশ নিয়েছি। এবারও যদি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ফলাফল প্রকাশ করা হয়, তাহলে আমি আশাবাদী এবারও নিয়োগ পাবো।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধ্যনগরে ফ্যামিলি কার্ড তথ্য শুমারির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬