ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির মা ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

শিল্প, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে নিবেদিত সংগঠন মাটির মা ফাউন্ডেশন-এর নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওবায়দুল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী হাসান খোকা এবং সদস্য সচিব হিসেবে শেখ মেহেদী হাসান পরশ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এস. এম. সোহেল ভূইয়া ও আবু ওয়াশিদ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আগামী ১৪ আগস্ট নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন অনুষ্ঠান এবং ‘বর্ষার কবিতাপাঠের আসর’ অনুষ্ঠিত হবে। এতে জেলার কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের সফল নেতৃত্বে নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাটির মা ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৮:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬