চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১৫টি মসজিদ বর্তমান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সামাজিক ও প্রণোদনাভিত্তিক কল্যাণ ব্যবস্থা কার্যক্রমের আওতায় নির্বাচিত হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জারিকৃত এক পত্রে জানানো হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের সম্মানীভাতা কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য নির্বাচিত মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের নির্ধারিত তথ্য অনলাইনে Beneficiary Management Information System (BMIS)-এ এন্ট্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
কাঞ্চননগর ইউনিয়ন থেকে নির্বাচিত মসজিদসমূহ হলো
১. মোশাররফ আলী গোস্তারবাড়ি জামে মসজিদ (ওয়ার্ড-০১)
২. বায়তুন নূর জামে মসজিদ (ওয়ার্ড-০১)
৩. ফকিরা টিলা জামে মসজিদ (ওয়ার্ড-০২)
৪. হলিপাড়া গাউসুল আজম জামে মসজিদ (ওয়ার্ড-০৩)
৫. ছাইল্ল্যাছুর আমিনুল জামে মসজিদ (ওয়ার্ড-০২)
৬. কালা পানিয়া সুন্দর শাহ (রহ.) জামে মসজিদ (ওয়ার্ড-০৩)
৭. ওস্তাপাড়া জামে মসজিদ (ওয়ার্ড-০৪)
৮. বাছার বাপের বাড়ি জামে মসজিদ (ওয়ার্ড-০৪)
৯. গাউছিয়া রহমানিয়া জামে মসজিদ (ওয়ার্ড-০৫)
১০. বড় টিলাপাড়া জামে মসজিদ (ওয়ার্ড-০৬)
১১. শ্বেতকোয়া পাড়া জামে মসজিদ (ওয়ার্ড-০৬)
১২. খাদিজা বিবি জামে মসজিদ (ওয়ার্ড-০৭)
১৩. মানিকপুর গাউছিয়া রহমানিয়া জামে মসজিদ (ওয়ার্ড-০৮)
১৪. মানিকপুর শাহ সুন্দর স্মৃতি সংসদ জামে মসজিদ (ওয়ার্ড-০৯)
১৫. হাঁছি চৌধুরী পাড়া সুন্দর শাহ (রহ.) জামে মসজিদ (ওয়ার্ড-০৯)
এ নির্বাচনকে কাঞ্চননগর ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি এই সম্মানী ও কল্যাণ কার্যক্রমের মাধ্যমে মসজিদে দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনরা আরও উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চননগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ আবদুল কাদের (মেম্বার), কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস, কাঞ্চননগর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. শওকত আলী, প্রচার সম্পাদক মো. আবছার, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন এবং ২নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি সাবেক মেম্বার শাহজাহান ১নং ওয়ার্ড এর যুবনেতা ইসমাইল প্রমূখ।
নুরুল আবছার নূরী 



















