সরদার সাকিব বর্তমান সদস্য সচিব, মৎস্যজীবী দল, পাগলা থানা
সাবেক যুগ্ম আহ্বায়ক, গফরগাঁও উপজেলা ছাত্রদল
লামকাইন এলাকার গর্ব
জনগণের সেবা, স্বচ্ছ নেতৃত্ব এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সরদার সাকিব।
তিনি অঙ্গীকার করেছেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে পাঁচবাগ ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
তিনি আরও বলেন, উন্নয়ন, ন্যায়বিচার, সুশাসন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাঁচবাগ ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকতে চান।
পাঁচবাগ ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির স্বার্থে তিনি সকলের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
পাঁচবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সরদার সাকিব
-
গফরগাঁও উপজেলা প্রতিনিধি: আব্দুল গাফফার খান - আপডেট সময় : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















