ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য লক্ষ্যে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও জানান, জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৭:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬