ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবি, পিতা-পুত্র নিখোঁজ

রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই নৌকাডুবিতে পিতা-পুত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করেছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, পদ্মার চর থেকে ঘাস ও ঝোপঝাড় কেটে নৌকা বোঝাই করে নদীপথে ৮ জন একসাথে শহরে ফিরছিলেন। নৌকাটি ঘাটের কাছাকাছি এসে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায়।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার কাউসার (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)। এই ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম (৫৫) প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাজশাহীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবি, পিতা-পুত্র নিখোঁজ

আপডেট সময় : ০৭:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬