মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে র্যাব-১৩, রংপুরের সিপিসি-২, নীলফামারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। মূল বক্তব্য উপস্থাপন করেন র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর কোম্পানি কমান্ডার
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিলুর রহমান, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মোঃ মফিকুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম সিয়াম, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ আশরাফুল হক এবং কেন্দ্রীয় কালীমাতা মন্দিরের পুরোহিত শ্রী সৌমিত্র ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।
সভায় নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর কোম্পানি কমান্ডার। বক্তারা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
নীলফামারীতে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
মোঃ মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৭:২৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















