ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়ল ১০ ফিট লম্বা অজগর

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়েছে ১০ ফিট লম্বা একটি অজগর সাপ।

মঙ্গলবার ২৮ জুলাই বুড়াবুড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর চর কৃষামত ফুলবাড়ি এলাকায় বিশাল আকৃতির অজগর সাপটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ি এলাকার মোসলেম আলীর ছেলে জেলে জাইদুল ইসলাম সহ কয়েজন মিলে সোমবার রাতে ব্রহ্মপুত্র নদের কোলায় চায়না ডারকি জাল ফেলেন। পরের দিন মঙ্গলবার সকালে চায়না ডারকি জাল উঠাতে গেলে জালের মধ্যে অজগর সাপ দেখতে পান। তাদের ধারণা অজগর সাপটি মাছ ধরতে গিয়ে জালের ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা সাপটিকে উদ্ধার করে অক্ষত অবস্থায় একটি খাচার ভিতর আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় জমায়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী সরকার অজগর সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলে জাইদুল ইসলাম বলেন, অভাবের তাড়নায় আমি নদ-নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। গত সোমবার রাতে চায়না ডারকি জাল ব্রম্মপুত্র নদের কোলায় ফেলে আসি। পরেরদিন মঙ্গলবার সকালে জাল উঠাতে গেলে জালের ভিতরে অজগর সাপ দেখতে পাই। পরে অক্ষত অবস্থায় উদ্ধার করে একটি খাচায় রেখে দিয়েছি। বনবিভাগ থেকে কোন লোক আসলে তাদের নিকট হস্তান্তর করবেন বলে জানান।

অজগর সাপ দেখতে আসা গোলাম হোসেন, মোস্তফা কামাল, জসিম উদ্দিন ও সেকেন্দার আলী সহ আরও অনেকে বলেন, এত বড় অজগর সাপ আছে শুনেছি আগে দেখিনি। আজ স্ব-চোখে দেখলাম। আমরা এলাকাবাসী সাপটিকে আঘাত না করে অক্ষত অবস্থায় রেখে দিয়েছি। বনবিভাগ থেকে লোক আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান।

উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বার্মিজ পাইথন একটি নির্বিষ ও বিপন্ন প্রজাতির সাপ। এটি মানুষের কোনো ক্ষতি করে না। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্ভাগ্যজনকভাবে, অনেকেই ভয় কিংবা ভুল ধারণার কারণে এমন সাপকে মেরে ফেলে। তবে বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ি এলাকায় এলাকাবাসীর উদ্ধার করা অজগর সাপটি বনবিভাগের পক্ষ থেকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়ল ১০ ফিট লম্বা অজগর

আপডেট সময় : ০৬:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬