ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে দুর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের

বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের মল্লিকেরবেড় ছোট সন্ন্যাসী এলাকায় দুর্বৃত্তদের হামলায় ফকির ইমরান হোসেন পলাশ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের স্বজনদের দাবি, নিজস্ব মাছের ঘের থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। তাদের অভিযোগ, জাহিদ, পলক ও সাজুর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। হামলার সময় পলাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং গুরুতর জখম অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে হামলাকারীরা চলে যায় বলে দাবি করেন স্বজনরা।
আহতের পরিবারের আরও অভিযোগ, অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে অতীতেও ঘের দখল, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগ উঠেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্বজনদের দাবি, অভিযুক্তদের একজন এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও বর্তমানে এলাকায় অবস্থান করছেন এবং পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে এ তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামপালে দুর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত, সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের

আপডেট সময় : ০৫:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬