ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাগছড়া চা বাগান থেকে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে
সাপটি উদ্ধার করা হয়েছে।
চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে জানালে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অজগর সাপটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি। উদ্ধার শেষে সাপটিকে বন বিভাগের তত্ত্বাবধানে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাগছড়া চা বাগান থেকে ১৬ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

আপডেট সময় : ০৫:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬