গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ আরিফ ভূঁইয়া (২৭) নামে এক অভিযুক্ত মাদক কারবারিকে আটক করেছে।
মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অবশ্যই প্রশংসনীয়। তবে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসা ও এর বিস্তার যেন আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা এবং সামাজিক প্রতিরোধও জরুরি।
মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















