অদ্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন জনাব গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহোদয়।
পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, রেকর্ডপত্র, মামলার তদন্ত অগ্রগতি, অভিযোগ নিষ্পত্তি, বার্ষিক কর্মসম্পাদন এবং প্রশাসনিক বিষয়াদি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সার্কেলের আওতাধীন থানাসমূহের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন, মাদক ও জুয়া নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত দায়িত্ব গোমস্তাপুর সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ।
গোমস্তাপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় গোমস্তাপুর থানা ও রহণপুর তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

























