পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অদ্য ২৮-০৭-২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা সাকিনস্থ রান্দা (রিয়া) এর টং ঘরের উত্তর পার্শ্বে ইটের সোলিং রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তৈয়ব শেখ (৩৩), পিতা- নুরুল হক, সাং- কামারখোলা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে ৩৪০ (তিনশত চল্লিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
হারুন রশিদ শেখ ইস্টাপ রিপিটার দৈনিক বাংলার সংবাদ 



















