ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি সভাপতি : জয়নাল আবেদীন বাচ্চু

কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চু আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে নিজের প্রার্থিতার ঘোষণা দেন এবং পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদীন বাচ্চু বলেন, তিনি ১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার কুলাউড়া পৌরসভার কমিশনার/কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পরপর তিনবার প্যানেল মেয়র নির্বাচিত হয়ে একাধিকবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান/মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি অবগত বলে জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পৌর পরিষদ বিলুপ্ত হওয়ার পর তিনি পৌরবাসীর সেবা অব্যাহত রাখতে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে পৌরসভার প্রায় ৬০টি মসজিদের মধ্যে প্রায় ৪০টি মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি হিন্দু, মুসলিমসহ সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন যে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার বিষয়টি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং এ ধরনের ঘোষণার কারণে দলের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জয়নাল আবেদীন বাচ্চু আরও বলেন, কুলাউড়া পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্টের উন্নয়ন, যানজট নিরসন এবং একটি আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলাই হবে তাঁর নির্বাচনী অঙ্গীকার, তিনি পৌরবাসীর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি সভাপতি : জয়নাল আবেদীন বাচ্চু

আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬