ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যালেন্টপুল বৃত্তি অর্জনে উচ্ছ্বসিত ইকরা খান মাইশার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে পটুয়াখালীর বাউফল উপজেলার মেধাবী শিক্ষার্থী ইকরা খান মাইশা। সে বাউফল উপজেলার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল-এর কন্যা।

ইকরা খান মাইশার এ গৌরবোজ্জ্বল সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তার এ অর্জনকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মেয়ের এ সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করেছেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও অনুগ্রহ। মাইশার এই অর্জনের পেছনে তার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা রয়েছে। আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন সে ভবিষ্যতেও সাফল্যের এ ধারা বজায় রাখতে পারে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষায় সমৃদ্ধ করেন, উত্তম চরিত্রের অধিকারী বানান এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”

ইকরা খান মাইশার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সুধীজন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ট্যালেন্টপুল বৃত্তি অর্জনে উচ্ছ্বসিত ইকরা খান মাইশার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা

আপডেট সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬