ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – পবিত্র ওমরাহ পালন শেষে ১৯ দিন পর দেশে ফেরায় কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা ও দৈনিক মানব জমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক শাহজামালসহ মোট ৭ হাজি কে ভেড়ামারার সাংবাদিক প্রতিনিধিরা ফুলেল শুভেচছা দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করেছেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবিসি ন্যাশনাল নিউজ এর পরিচালক দৈনিক হালচাল নিউজের সম্পাদক ডাঃ কামরুল ইসলাম মনা এবং সিনিয়র সিনিয়র সাংবাদিক শাহ জামালসহ পরিবার পবিত্র ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরলে ঢাকা কোচ স্টান্ডে ভেড়ামারার সর্বস্তরের সর্বস্তরের সাংবাদিক প্রতিনিধিগণ তাদের সকলকে বরন করেন।
আল্লাহর রহমতে তারা সবাই সুস্থ ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন করায় ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বিশিষ্ট ব্যবসায়ী ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দৈনিক যায়যায়দিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি আব্দুল আলিম, দক্ষিণ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফতাব পারভেজ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ জাকির হোসেন মিথুন, দপ্তর সম্পাদক মন্টুসহ সাংবাদিক খন্দকার তুষার আহমেদ বিদুৎ, আইনুন নাহার স্বপ্না, বর্ন্যা, সাহেদ, সাকিব, প্রমূখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা ছাড়াও উভয়ের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মুহুর্তেই এক আনন্দ মিলন মেলায় পরিণত হয়।
ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
দৈনিক জনবাণী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওয়ালিউর ইসলাম ওলি মাস্টার পেশাগত কাজে উপস্থিত না থাকায় মুঠোফোনে শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন এবং প্রেসক্লাবে আমন্ত্রণ জানান।
এ সময় তারা মহান আল্লাহ তাআলার দরবারে দেশ, জাতি, সাংবাদিক এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেছেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে ডাঃ কামরুল ইসলাম মনা ও সাংবাদিক শাহ জামালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন।
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি : উসমান গণি 



















