আগামী এক বছরের ( ২০২৬-২০২৭) জন্য গঠন করা নিরাপদ সড়ক চাই নরসিংদীর শিবপুর উপজেলা শাখা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) সভাকক্ষে আইডি কার্ড বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে কার্ড বিতরণ উপলক্ষে সংগঠনের সভাপতি আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা মোসা: ফারজানা ইয়াসমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর মো: আব্দুর রহিম। এ সময় আরোও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মো: কোহিনুর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন , শিবপুর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাব্বত হোসেন, নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এস এ বাছেদ মিয়া, মোঃ কামাল হোসেন প্রধান ও আবু নাঈম রিপন, মো: শাহিন ও মোঃ কাউছার ভুঁইয়া, ডাঃ
মো:হাবিবুর রহমান সুমন, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি. 



















