ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ফজলুল হক দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কায়রাপাড়া অঞ্চলে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করে শুভ উদ্বোধন হলো ‘ফজলুল হক দাখিল মাদ্রাসা’র। মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ঐতিহাসিক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি [এনডিসি]।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক আশেক হাচান, যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম , চৌগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম , সহকারী কমিশনার [ভূমি] জিএমএ মুনিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তব্য পর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ শিক্ষার মান উন্নয়নে একাডেমিক বিষয়ের উপর আলোকপাত করেন।

এরপর বক্তব্য রাখেন চৌগাছা উপজেলার ভূমি প্রশাসন ও রাজস্ব ব্যবস্থার অগ্রনায়ক, সহকারী কমিশনার [ভূমি] জনাব জি এম এ মুনীব

চৌগাছা উপজেলার প্রশাসনিক অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম তার বক্তব্যে অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি আলোকিত সমাজ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই এই মাদ্রাসা একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার শুভ যাত্রা কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চৌগাছায় ফজলুল হক দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় : ০৮:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬