ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আটক

কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগ নেতা মশিউর রহমান (৪১) কে আটক করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলা হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ তারিপাড়া এলাকায়। তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে এ আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। আটককৃত মশিউর রহমান ওই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর মশিউর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন।

এছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানো এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবীসহ তাদের সংগঠনের নিষিদ্ধের আদেশ বাতিলের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করেন। পরে ওই ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় পলাতক আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে শুক্রবার (৩ জুলাই) সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

উলিপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আটক

আপডেট সময় : ০৬:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬