ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবির

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণে শ্রমিকরাই মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেতন, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অধিকার কেউ দান করে না, সংগ্রামের মাধ্যমে তা অর্জন করতে হয়। তিনি শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবি-দাওয়ার পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর কবীরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলমগীর কবীর সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান, উপজেলা উপদেষ্টা সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং মো. নজরুল ইসলাম খান। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর। পবিত্র কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম।

দিনব্যাপী শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দাওয়াতি জীবন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আখিরাতমুখী জীবন গঠনের ওপর পৃথক পৃথক অধিবেশনে আলোচনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন, জেলা সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন এবং জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান। সমাপনী বক্তব্য ও মুহাসাবা পরিচালনা করেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর।

এ সময় উপস্থিত ছিলেন পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, সেক্রেটারি হাবিবুর রহমান তুহিন, ঝিকরগাছা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, পানিসারা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনেই সীমাবদ্ধ নয়; সংগঠনটি বেকারদের কর্মসংস্থান, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবির

আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬