আজ থেকেচলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী গাজীপুর মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ তার পাশে দাঁড়ান গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া।
বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হানজাম সারা। খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক নিজের গাড়ী ব্যবহার করে ওই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করেন। নিজের গানম্যানকে পাঠান ডাক্তারের ব্যবস্থা করতে। জেলা প্রশাসক সাথে সাথে কথা বলেন সিভিল সার্জনের সাথে। তরিৎ ব্যবস্থায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান উপস্থিত সকল অভিভাবক।
চিকিৎসকরা জানান, পরীক্ষার্থীকে ঔষধ খাওয়ানো হয়েছে। পরীক্ষার টেনশন রাতজাগার পেনিক থেকে সামন্য অসুস্থ হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই শিক্ষার্থী সুস্থতা বোধ করেছেন।
ওই শিক্ষার্থীর অভিবাবক হাফেজ এ এস এম সেলিম জানান, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে জেলা প্রশাসক অতিদ্রুত তার চিকিৎসা ব্যবস্থা করেন এজন্য জেলা প্রশাসকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া বলেন, এখানে ৩৯টি কেন্দ্রে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্র পরিদর্শন কালে জানতে পারি এক কৃতি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আমি তৎক্ষনাৎ তার চিকিৎসা ব্যবস্থা করি। আমার গানম্যানকে দিয়ে ঔষধ আনার ব্যবস্থা করি যাতে সে অতি দ্রুত সুস্থ হতে পারে।
###
গাজীপুরে অসুস্থ শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- 41
জনপ্রিয় সংবাদ




















